দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ নিহত হয়েছে। এতে আরো ১ জন গুরুতর আহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বীরগঞ্জ কাহারোল পাকা সড়কে একটি দ্রুতগামী মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এসময় অটো বাইকের ২ জন যাত্রী ও মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে মোটর সাইকেল আরোহী আব্দুল কুদ্দুস (৩২) মারা যায়। নিহত কুদ্দুস খানসামা উপজেলার পুলেরহাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
অবস্থার অবনতি হলে আহত আরিফ হোসেনকে (৩২) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মোকবুল পানুয়ার ছেলে।
আহত আরিফের স্ত্রী সাবিনা (২৪) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed