Main Menu

পুলিশী বাঁধা উপেক্ষা করে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার বেক্ষাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হলে প্রথমেই থানা পুলিশের বাঁধার মুখে পড়েন দলীয় নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশী বাঁধা উপেক্ষা করেই উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের মধ্য বাজারে ফের নেতাকর্মীরা এক প্রতিবাদ সমাবেশ মিলিত হন।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন, সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, খসরুল আলম, আজাহার আলী, উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জল প্রমুখ।

Share





Related News

Comments are Closed