মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুক্রবার (৯ ফেব্রয়ারি) স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারমধ্যে বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (মোরগ মার্কা) ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি সৈয়দ মোকাদ্দিস আহমেদ তোয়েল (হরিণ মার্কা) ১৫৩ ভোট পান।
বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি জুনেল আহমেদ তরফদার, সহসভাপতি মাওলানা মাশহুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ সুমন, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক একলাছ মিয়া, সদস্য আনন্দ মোহন মজুমদার, আক্তার মিয়া, শিমূল আহমদ চৌধুরী ও নাঈম আহমদ মুয়ীন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু।
প্রধান নির্বাচন কমিশন এর হিসাবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক জব্বার, সহকারী নির্বাচন কমিশনে ছিলেন মুন্সীবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, ব্যবসায়ী নারায়ন পাল, সদস্য মোঃ মোশাহিদ মিয়া, আব্দুল জলিল রুনু, হোসেন জুবায়ের ও শাহীন আহমেদ।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed