ছাতকে গাছ থেকে পড়ে এক ব্যক্তি মৃত্যু
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে গাছে উঠে ডাল কাটার সময় হাত ফসকে পানিতে পড়ে মর্মান্তিকভাবে মত্যুবরণ করেছে নিজাম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি। তিনি শহরের ভাজনামহল গ্রামের মৃত জমসিদ আলীর পুত্র। বৃহস্পতিবার ৮ ফেব্রয়ারি বিকেলে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিজাম উদ্দিন ডাল কাটার জন্যে বাড়ির একটি গাছে উঠেন। একপর্যায়ে ডাল কাটা শুরু করলে অসাবধানতা বশতঃ হাত ফসকে তিনি পুকুরের পানিতে পড়ে যান। এতে গুরুতর আহত হলে লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সন্ধ্যায় তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শুক্রবার ৯ ফেব্রয়ারি জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed