সিলেটে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায় রায়ের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের উদ্যোগে নগরীতে শুক্রবার বিক্ষোভ মিছিল অনুস্টিত হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্রা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের সভানেত্রী জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ডা. নুরুননাহার মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদিকা ফাতেমা জামান রোজী, সুফিয়া জমির ডেইজি, আবিদা সুলতানা, ফরিদা রহমান, শাহানারা বেগম, ফরিদা বেগম প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed