সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সসম্মানে বেকসুর খালাসের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আদালত চত্ত¡রে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল হক, এডভোকেট শাহীনূর রহমান, এডভোকেট নাজিম কয়েস আজাদ, ব্যারিস্টার জালাল উদ্দিন, এডভোকেট মামুনুর রশীদ কয়েস, এডভোকেট মাসুক আলম, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট আইনুল হক, এডভোকেট মনির উদ্দিন মনির, এডভোকেট কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে শহরের পুরাতণ বাসস্ট্যান্ডস্থিত বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অপর এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। বক্তারা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনের বিচারের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রহসনের এ রায় বাতিল না হলে গণরায়ের মাধ্যমে জুলুমবাজ এ সরকারের পতন ঘটাতে সুনামগঞ্জ থেকে গণ আন্দোলন শুরু করা হবে।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed