গোপালগঞ্জ ও মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে বাসচাপায় পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মাজেদ মোল্লার ছেলে ভ্যান চালক আবুল কালাম মোল্লা (৪৫), খানারপাড় গ্রামের জামাত মোল্লার ছেলে আল আমীন (৫০) ও একই উপজেলার গোলাবাড়িয়া গ্রামের হামিম।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ‘মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে দত্তডাঙ্গা এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এসময় বাসটি পালিয়ে যাওয়ার সময় কাঠি এলাকায় পরপর ৩টি ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অন্য একজন গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান।
এদিকে, একইদিন বিকেলে মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
নিহতরা হলেন রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মোসলেম শেখের ছেলে সোবান শেখ (৫২)। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসযাত্রী কাদের মোল্লা জানান, ঢাকা থেকে আরিচাগামী বাসটি জোকা এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় গাড়িটি। এতে আহতবস্থায় হাসপাতালে নেয়ার পর গাড়ির চালক সোবান শেখ ও যাত্রী শিপন মুন্সী মারা যান।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, বৃস্পতিবার বিকেল ৪ টার দিকে বানিয়াজুরি বাসস্ট্যান্ডের অদূরে জোকা এলাকায় যাত্রীসেবা (নারায়ণগঞ্জ-জ-০৪-০১৯৭) পরিবহনের মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed