Main Menu

নাশকতার আশংকায় সিলেট ও হবিগঞ্জে আটক ৫৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নাশকতার আশংকায় সিলেট ও হবিগঞ্জে বিএনপি জামায়াতের ৫৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় ৩৬ জন এবং হবিগঞ্জে গ্রেফতার হয়েছে ২২ জন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব নগরী থেকে ৩৬ জন আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে নাশকতার আশঙ্কায় জামায়াতের লাখাই উপজেলা আমির হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ৯টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed