Main Menu

নীলফামারীতে বিএনপি জামায়াতের ৭ নেতাসহ গ্রেফতার ৩৯

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নাশকতা, বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত পলাতক ৫ বিএনপি নেতা ও ২ জামায়াত নেতা সহ ৩৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ সব আসামীকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জেলা সদরের কুখাপাড়া মহল্লার বিএনপি নেতা আব্দুল হানিফ, ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি আশিকুর রহমান, সৈয়দপুর উপজেলার কাজিরহাট মহল্লার বিএনপি নেতা শাহিনুর মিয়া, একই মহল্লার বিএনপি নেতা শাহিন, কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের সহ সেক্রেটারী শরিফুল ইসলাম সহ ৩৯জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed