ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুর সদর ও ভাঙা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ধুলদী এবং ভাঙা উপজেলার পুলিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান।
এছাড়া জেলার ভাঙা উপজেলার পুলিয়াবাজার এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাক ঘোরানোর সময় পেছন থেকে ইটবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন ট্রাক শ্রমিক নিহত হন। ভাঙা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর আরো একজন মারা যান।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed