খালেদা জিয়ার আগমনে জমিয়তের প্রচারপত্র বিলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামিকাল সোমবার ২০ দলীয় জোট নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর নেতৃত্বে রোববার দুপুরে নগরীর বিভিন্ন জায়গায় জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারপত্র বিলির সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমান, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান, যুব নেতা আনোয়ারুল হক। এ সময় নেতৃবৃন্দ ৫ ফেব্রয়ারি সোমবার ২০ দলীয় জোট নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সিলেট আগমনকে সফল ও সার্থক করার জন্য জোট নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণের প্রতি উদ্দাত্ত আহবান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed