সিলেটে প্রবীণদের মাঝে ভাতা ও শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, অসহায় প্রবীণদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধম্যেই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র. বৈষম্য এবং বঞ্চনা রোধ করা সম্ভব।
রবিবার ফ্রেন্ডস্ ইন্ ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-পিকেএসএফ-এর সহযোগিতায় ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’-এর আওতায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বয়স্ক ভাতা এবং বিশেষ সহায়তা কার্যক্রম অনুষ্টানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি এফআইভিডিবি’র সামাজিক উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এফআইভিডিবি-এর নির্বাহী পরিচালক জনাব যেহীন আহমদ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহেদ মোস্তফা। এছাড়াও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জনাব মোঃ আবদুল হক এবং দক্ষিণ সুরমা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ খালেদা খাতুন রেখা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৫ জন প্রবীণের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করা ছাড়াও বিশেষ সহায়তার আওতায় ২৬২ জন প্রবীণের মাঝে কম্বল, চাদর, হুইল চেয়ার, ছাতা, ওয়াকিং স্টিক, কমোড, ইত্যাদি সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed