সফরসূচি নিয়ে সিলেটের নেতাদের সাথে খালেদার বৈঠক
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার সিলেট সফরে আসছেন। এ সফরসূচি নিয়ে সিলেট বিভাগের নেতাদের সাথে মতবিনিময় করেছেন বেগম খালেদা জিয়া। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভার মধ্যাহ্নভোজ চলাকালে এ বিভাগের নেতাদের সাথে মতবিনিময় করেন দলীয় চেয়ারপার্সন। এ সময় তিনি দলের নেতাদের তাঁর সিলেট সফরসূচি সফল করতে বিভিন্ন নির্দেশনা দেন বলে দলীয় একটি সূত্র জানায়। তাঁর (খালেদা জিয়া) সিলেট সফরসূচির কারণে সিলেট বিভাগের নেতাদের মধ্যাহ্নভোজশেষে সিলেটে ফিরে আসার সুযোগ দেয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, ড. মোহাম্মদ চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির ও ফজলুল আসপিয়া, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সংসদ আবুল কাহের চৌধুরী শামীম, মৌলভীবাজার জেলা সভাপতি এম নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, হবিগঞ্জ জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌছ, কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত ও মিজানুর রহমান চৌধুরী মিজান, কেন্দ্রীয় সদস্য শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সিলেট সফর করে দুই আউলিয়ার মাজার জিয়ারত করেন। তারা ওইদিন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন। তাদের পর আগামীকাল ৫ ফেব্রুয়ারি সিলেট সফরে আসছেন বেগম খালেদা জিয়া।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed