Main Menu

বাংলাদেশে মাথাপিছু সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা: বিশ্বব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বব্যাংকের ‘দ্যা চেঞ্জিং ওয়েলথ অব ন্যাশন-২০১৮’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সম্পদের পরিমাণ ১২ হাজার ৭১৪ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ লাখ ১৭ হাজার টাকা।

প্রায় ২০ বছর বিশ্বের ১৪১টি দেশের প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, উৎপাদিত সম্পদ ও বিদেশে থাকা সম্পদের তথ্য পর্যালোচনা করে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ জরিপ চলে।

সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে, এর মধ্যে উৎপাদিত সম্পদের বাজারমূল্য ৩ হাজার ৪৩৪ ডলার। প্রাকৃতিক সম্পদের মাথাপিছু মূল্য ধরা হয়েছে ২ হাজার ২৩৪ ডলার।

একইসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশে যে পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে তার আর্থিক মূল্য মাথাপিছু ১ হাজার ৫০১ ডলার। আর মানব সম্পদের মূল্য ধরা হয়েছে মাথাপিছু ৭ হাজার ১৭০ ডলার।

‘দ্যা চেঞ্জিং ওয়েলথ অব ন্যশন-২০১৮’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে বিশ্বের মোট সম্পদের আর্থিক মূল্য ছিল প্রায় ১ হাজার ১৪৩ লাখ কোটি ডলার। ১৯৯৫ সালে এর পরিমাণ দাড়িয়েছে ৬৯০ লাখ কোটি ডলার। এ সময়ে বিশ্বব্যাপী সম্পদ বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। সম্পদের পরিমাণ সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৈষম্যও।

Share





Related News

Comments are Closed