বিশ্ব ক্যান্সার দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব ক্যান্সার দিবস আজ ৪ ফেব্রুয়ারি। সারাদেশে নানা আয়োজনে দিবসটি পালিত হবে।
এদিকে, ক্যান্সার দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে আজ সকাল ১১টায় হাসপাতাল ক্যাম্পাসে একটি র্যালী বের করা হবে। পরে হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: একে মাহবুবুল হক। বিশ্বেষ অতিথি হিসেবে থাকবেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মোর্শেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি প্রফেসর ডা: রুকন উদ্দিন আহমদ এবং রেডিওথেরাপি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: কামাল উদ্দিন আহমদ। রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা: মো: এস্তেফছার হোছাইন এতে সকলের উপস্থিতি কামনা করেছেন।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed