কমলগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নুরজাহান চা বাগানের রাস্তায় গতিরোধ করে দুর্বৃক্তরা এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জনা যায় , শনিবার (৩ ফেব্রয়ারী) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা হাজী মোঃ জায়ফর আহমদ মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানে অবস্থিত তার নিজস্ব নুরজাহান লেবু বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মুজরী প্রদানের জন্য নগদ ১ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। নুরজাহান চা বাগানে অবস্থিত লেবু বাগানের পার্শ্ববর্তী স্থানে পৌছলে মাধবপুর এলাকার মাসুক মিয়ার নেতৃত্বে ২টি মোটর সাইকেল যোগে ৪/৫ জনের অস্ত্রধারী জায়ফর আহমদের গতিরোধ করে আতর্কিত ভাবে হামলা চালিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে। আঘাতে তার মাথা ফেঁটে যায় ও বাম হাত ভেঙ্গে যায়। এসময় অস্ত্রধারীরা তার কাছে থাকা নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় জায়ফর আহমদের আর্ত চিৎকারে এলাকার মানুষ তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। মৌলভীবাজার হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় বিকাল ৪ টায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed