কমলগঞ্জের অপহৃত ব্যবসায়ী শ্রীমঙ্গলে উদ্ধার, আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে একটি প্রাইভেট কারে করে ব্যবসায়ী চম্পা দে (৪৫) কে অপহরণ করা হয়েছিল। ঘটনার ২দিন পর শনিবার (৩ ফেব্রয়ারি) আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) রাত সাড়ে নয়টায় স্থানীয় পশ্চিম বাজার এলাকা থেকে প্রমি হেলথ কেয়ারের মালিক চম্পা দেকে অপহরণ করে একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন শুক্রবার (২ ফেব্রয়ারি) অপহৃত ব্যবসায়ীর স্ত্রী লিপিকা দে বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। এ ডায়েরীর সূত্র ধরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার দুপুর থেকে অভিযান চালিয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ও এসআই আবু সায়েম মো: আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের একটি বাসা থেকে অপহৃত ব্যবসায়ী চম্পা দে কে উদ্ধার করে। উদ্ধারের পর শনিবার বিকাল ৫টায় শমশেরনগর পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ী চম্পা দে এ প্রতিনিধিকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি প্রমি হেলথ কেয়ার থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিংরাউলী গ্রামে তার এক কর্মচারীকে বেতনের টাকা দিতে যাচ্ছিলেন। পথি মধ্যেই চারজন একটি কার নিয়ে এসে তাকে জোর করে ধরে কারে করে অপহরণ করে নেয়। অপহরণের পর থেকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের একটি বাসায় আটিকয়ে রাখে। আটকাবস্থায় অপহরণকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতনও করেছে। এর পর শনিবার সকালে বিকাশে টাকা নেওয়ার জন্য তার মুঠোফোনে থেকে এক আত্মীয়কে ফোন দেয়। এর পর থেকে আবারও ফোন কেড়ে নেয়।
শমশেরনগর নগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ব্যবসায়ী চম্পা দে অপহরণ ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার মুঠোফোনে কল আসার পর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রত অভিযান চালিয়ে শ্রীমঙ্গলে কলেজ রোডের একটি বাসা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের সাথে সাথে তিন অপহরণকারীকেও আটক করা হয়। আটক অপহরণকারী শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: শুকুর আহমদ (৪৮), শ্রীমঙ্গলের রাজাপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো: মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জ উপজেলার গুলের হাওর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কাউসার আহমদ (২৫)।
পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী আরও বলেন এ ঘটনায় উদ্ধার হওয়া ব্যবসায়ী বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সে মামলায় আটক ৩ জনকে গ্রেফতার দেখানো হবে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed