ট্যুর প্যাকেজ-হোটেল-ফ্লাইটের টিকেটে ছাড়
পর্যটন ডেস্ক: পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে টিকেটশালা.কম (www.ticketshala.com)। পর্যটকরা এখন থেকে নিজেদের পছন্দ মতো দেশি/বিদেশি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও বিভিন্ন এয়ারলাইন্সের টিকেটে ৫ শতাংশ ছাড় পাবেন এই অনলাইন প্লাটফর্ম থেকে।
বাংলাদেশ ও পৃথিবীর যেকোনও দেশে যেতে বিমানের টিকেট, হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ পছন্দ করে এই অনলাইনে বুকিং ও পেমেন্ট করলেই এই ছাড় পাওয়া যাবে। এ ছাড়া হানিমুন প্যাকেজ, কাপল প্যাকেজ, ফ্যামিলি বা করপোরেট ইভেন্ট প্যাকেজেও মিলবে বিশেষ ছাড়। বিশেষ বিশেষ দিবস যেমন- ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও টিকেটশালা.কম দিচ্ছে আকর্ষণীয় প্যাকেজ।
এ নিয়ে টিকেটশালা.কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোয়ার পারভেজ বলেন, ‘সাধারণত আমরা উন্নত সেবার পাশাপাশি পণ্য ও সেবার মূল্য কম নিয়ে থাকি, এখন আমরা বিশেষ ছাড় ঘোষণা করেছি। অনলাইনে বুকিং ও পেমেন্টকে উৎসাহিত করার জন্য এই ছাড়। টিকেটশালা.কমের মাধ্যমে পর্যটকরা কম টাকায় আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, সবেচেয়ে ভালো হোটেলে থাকার সুবিধা ও বিমানের টিকেট কাটতে পারবেন।’
দেশ ও দেশের বাইরে প্রায় ৫০০ হোটেলের সঙ্গে চুক্তি থাকার কারণে টিকেটশালা.কম সকল ধরনের ভ্রমণপিপাসু মানুষের জন্য হয়ে উঠছে একটি নির্ভরতার জায়গা। নামীদামী চার ও পাঁচ তারকা হোটেল ছাড়াও দেশের মধ্যে সাজেক, কক্সবাজার, সেন্টমার্টিন, কুয়াকাটা, সিলেট, সুন্দরবন, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ বাংলাদেশের দর্শনীয় যেকোনও স্থানে এবং দেশের বাইরে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভুটান ও মালয়েশিয়াসহ প্রায় সকল দেশেই নিয়মিত ট্যুর পরিচালনা করে থাকে টিকেটশালা.কম।
শুধু নির্দিষ্ট বুকিং বা টিকিট কাটার মধ্যেই সীমাবদ্ধ নয় টিকেটশালা.কম। ভ্রমণে গেলে যেকোনও প্রকার তথ্য যেমন কোথায় ঘুরবেন, কোথায় খাবেন ইত্যাদি সহযোগিতা করার জন্য টিকেটশালা.কম সদা প্রস্তুত। টিকেটশালা.কম ওয়েবসাইট ছাড়াও থাকছে ২৪ ঘণ্টা কল সেন্টার ও লাইভ চ্যাট সুবিধা। যে কোন প্রয়োজনে কল করতে পারেন ০৯৬৬৬৭৭০০৬৬ নম্বরে। এ ছাড়া https://www.facebook.com/ticketshala লিংক থেকেও অফার গ্রহণ করতে পারবেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed