Main Menu

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, আহত ৭

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর চৌমুহনা সংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে মাইক্রোবাসে থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শ্রীমঙ্গলের সাতগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের (চট্ট মেট্রো ব-১১-০৯৭৮) সাথে হবিগঞ্জগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের (মৌলভীবাজার চ-১১-০০৪৯) চালকসহ গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক মিজানুর রহমান (৩০) মারা যান। বাকিরা গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি আছেন এবং আহত আরো ৪ জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed