সিলেটে চরমোনাই পীরের সমাবেশ সফলে স্বাগত মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আগামী ৭ ফেব্রয়ারী সিলেট সফরে আসবেন। ঐ দিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক সামবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সমাবেশ সফলে দলটি ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। এ সমাবেশ থেকে পীর সাহেব চরমোনাই সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এ সমাবেশকে ঘিরে ইসলামী আন্দোলন ও তার সহযাগী সংগঠনগুলো ব্যাপক প্রচারের অংশগ্রহণ হিসেবে ২ ফেব্রয়ারী শুক্রবার বাদ জুমআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখ থেকে এক বিশাল স্বাগত মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।
ইসলামী আন্দোলনের সিলেট মহানগরের সভাপতি মুফতি মোঃ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, মহানগর সভাপতি মুফতি মো. ফখরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ক্বওমী মাদ্রাসা বিষয়ক মো. মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন কোতোয়ালী থানা সভাপতি মো. আনোয়ার হোসাইন, ইশা ছাত্র আন্দোলনের জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল রাকিব চৌধুরী মুক্তাদির প্রমুখ।
Related News
সিলেট বেতার কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকেRead More
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More



Comments are Closed