ছাতকে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামী ছিনতাই
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের কাছ থেকে আরকান আলী নামের এক ডাকাতি মামলার আসামীকে হাতকড়াসহ ছিনতাই করেছে তার স্বজনরা।
মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে এসআই শফিকুল ইসলাম ও এএসআই জহির মিয়ার নেতৃত্বে পুলিশ ডাকাতি মামলার আসামী কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আরকান আলীকে নিজ বাড়ি থেকে আটক করে। আসামী আটকের পর তার আত্মীয়-স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে আসামী আরকান আলীকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলায় এসআই শফিকুল ইসলাম ও এএসআই জহির মিয়া আহত হয়েছেন।
এ ঘটনায় রাতেই এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা (নং-২৯) দায়ের করেছেন। পুলিশ একই গ্রামের আব্দুর রহিমের পুত্র আজির উদ্দিনকে এ ঘটনায় আটক করেছে। বুধবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed