জৈন্তাপুর উপজেলা অা.লীগ নেতা মানিকের মৃত্যু
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: গত ৩০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিলে দূর্ঘটনায় অাহত হন জৈন্তাপুর উপজেলা অাওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক দে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অাসলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন৷ সেখানে তার অবস্থার অারও অবনতি হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারী বুধবার দুপুরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী সহ ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য অাত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার রাত ১০টায় তার শেষকৃত অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে৷
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed