আক্কেলপুরে ট্রেন ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষ
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের কাছে ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক খোকা মিয়া (৫০) ও সহকারী শাকিল হোসেন (৩০) আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, পঞ্চগড় থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাকটি তিলকপুর রেলগেট পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা (ডাউন-৩২) লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত সেভানে ছুটে গিয়ে ট্রাকের ভেতর থাকা চালক ও সহকারীকে আহতাবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনার শিকার ধানবোঝাই ট্রাকটি রেললাইনের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। খবর পেয়ে ট্রাক মালিকের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা শ্রমিক লাগিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে ধানের বস্তা খালাস করছিলেন।
তিলকপুর রেলস্টেশনের দায়িত্বে থাকা পোটার শারমিন আখতার বলেন, এই রেলস্টেশনটি কার্যত বন্ধ রয়েছে। এখানে শুধু লোকাল ট্রেন বিরতি করে। দুর্ঘটনার আধা ঘণ্টা পর ট্রেনটি তিলকপুর স্টেশন ছেড়ে যায়।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed