মাধবপুরে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় রিকশাচালক ইসমাইল হোসেন (২৫) নিহত হয়েছেন। এ সময় আহত আরো হয়েছেন তিনজন।
বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল উপজেলার খাটুরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কিবাজার থেকে নয়াপাড়াবাজারে যাত্রী নিয়ে যাচ্ছিল রিকশাটি। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৮১) একটি বাস রিকসাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এ সময় তিন রিকশাযাত্রী আহত হন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধরা মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed