হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বাকজুর গ্রামের আলোচিত কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছন আদালত।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দশ জনকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো- একই গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান, নাছিম উল্লাহ।
মামলা নথি থেকে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামিরা কৃষক আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ওইদিন ২৭ জনকে আসামি করে নিহতের ছেলে হারুন মিয়া বানিয়াচং থানায় মামলা করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed