এমসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিম আর নেই। মঙ্গলবার সকাল ৮টায় ধানমন্ডির নিজের ফ্ল্যাটে তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি একমাত্র কন্যা সন্তান, জামাতা ও তিন নাতনীসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
অধ্যাপক আব্দুল হালিম ১৯৪২ সালে ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাতুড়াবাড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বরের বাসিন্দা সাহওয়ার আহমদ চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি সিলেট সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ছিলেন এবং ১৯৮৭ সালে ইন্তেকাল করেন।
জানা গেছে, ১৯৬৫ সালে এম সি কলেজের দর্শন বিভাগে প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে তাঁর (প্রফেসর হালিম) কর্মজীবন শুরু হয়। তিনি এ কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান ছাড়াও কলেজের উপাধ্যক্ষ এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর তিনি রাজধানীর ধানমন্ডিতে নিজের ফ্ল্যাটে (হাউস নম্বর ৮৩, রোড-১১/এ, ধানমন্ডি) বসবাস শুরু করেন বলে জানিয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও এম সি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed