‘খালেদা জিয়ার সাজা হলে জাতির ক্ষতি হবে’
বৈশাখী নিউজ ডেস্ক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে বলেন, ‘গ্রহণযোগ্য স্বাক্ষ্য প্রমাণ ছাড়া বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়ার জন্য এরশাদসহ প্রভাবশালী মহল বিচার বিভাগকে ব্যবহার করছে। এটা দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক। বেগম জিয়ার সাজা হলে জাতির ক্ষতি হবে।’
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশের সচেতন ওলামায়ে কেরাম এবং ইসলামী সংগঠন সমূহের নেতৃবৃন্দকে বেগম জিয়ার মামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed