বিশ্বনাথে ৬দিনেও খুনি গ্রেফতার করতে পারেনি পুলিশ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে লুবনা হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে ছয়দিনেও গ্রেফতার ও হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের পর থেকেই পলাতক রয়েছে হেলাল।
এদিকে পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্যে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তা ছাড়া কেন, কি কারণে লুবনার গলায় ধারালো অস্ত্র চালিয়েছে হেলাল? তা এখনও জানাতে পারেনি কেউ। ঘটনার তিনদিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা (নং ১৪) দায়ের করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, পুলিশী চেষ্ঠা অব্যাহত আছে। হেলালকে গ্রেফতার করলেই খুনের রহস্য জানা যাবে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে স্ত্রী লুবনা বেগমকে জবাই করে খুন করেন তার স্বামী হেলাল মিয়া। লুবনা উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দুই সন্তান রয়েছে।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed