Main Menu

গণস্বাস্থ্য মেডিকেল কলেজে সংবাদ সম্মেলন

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এমবিবিএস ২১ তম ব্যাচের ১১৮ জন শিক্ষার্থীর “আরএফএসটি প্রোগ্রাম ও গ্রামীণ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম” এ কাহারোল, দিনাজপুরে ৪ সপ্তাহ অবস্থান এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একমাত্র গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরই মাঠ পর্যায়ে এবং হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার জন্য গ্রামে যেতে হয় এবং ইন্টার্ণশীপ চলাকালীন ও চার মাস গ্রামে থাকতে হয়।
কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ খন্দকার বুলবুল সরওয়ার এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা: লায়লা পারভীন বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ফরিদা আদিব খানম, গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডাঃ আশরাফুল করিম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মঞ্জুরুল করীম। এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য খাতে বাংলাদেশের অনেক উন্নতি হলেও চিকিৎসা ব্যয় এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। এ কারণে বেশিরভাগ মানুষ এখনও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসকদের গ্রামে গিয়ে কাজ করার মানসিকতা তৈরিতে কমিউনিটি মেডিসিন বিভাগ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ আয়োজিত ‘আরএফএসটি প্রোগ্রাম ও গ্রামীণ স্বাস্হ্য শিক্ষা কার্যক্রম’ শীর্র্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বক্তারা।
এক মাস ‘গ্রাম স্বাস্থ্য শিক্ষা সফরে’ অবস্থানকারী এমবিবিএস ৩য় বর্ষের ১১৮ জন জন শিক্ষার্থী ১৫টি সাবগ্রুপে বিভক্ত হয়ে তাদের উপস্থাপনায় কাহারোল, দিনাজপুরের কর্ম এলাকার গ্রামীণ শ্রেণীবিন্যাস, অতিদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষজনের স্বাস্থ্য ব্যবস্থা,২৪দিন মাঠ পরিদর্শন, দরিদ্র নি:স্ব পরিবারের বাস্তব অবস্হা, ধূমপান-বিরোধী র্যালী , সন্তান প্রসব পদ্ধতি ইত্যাদির পাশাপাশি স্থানীয় মুক্তিযোদ্ধাদের জীবনযাপন, কবর জিয়ারত ও তাদের সুখ-দুঃখের বিষয় তুলে ধরেন। যাতে করে উপকৃত হয়েছে কাহারোল, দিনাজপুরের দরিদ্র প্রান্তিক শ্রেণীর মানুষ। এবারের উল্লেখযোগ্য পর্যবেক্ষণ ছিল শিক্ষার্থীদের মা (৫৫৪) ও শিশু (৬৮৫) মোট ১২৩৯ জনের উপর হাত ধোয়ার সঠিক জ্ঞান আছে কি না?
কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান বুলবুল সরওআর জানান, আমাদের মেডিকেল কলেজ কার্যক্রমের শুরু থেকেই সমাজের প্রতি, বিশষত প্র্রান্তিকীয় ও নিঃস্ব গ্রামীন জনগোষ্ঠীর প্রতি হবু- ডাক্তারদের সঠিক মনোভঙ্গী তৈরীর লক্ষ্যে নিয়মিত মাসব্যাপী ‘আরএফএসটি প্রোগ্রাম ও গ্রামীণ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম’ পরিচালনা করে আসছে।
উল্লেখ্য দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য, আর্থ সামাজিক অবস্থা ও বসবাসের পরিবেশ সরেজমিনে উপলব্ধির জন্য প্রথম বর্ষ এমবিবিএস ক্লাশ শুরুর পরপরই এক মাসের জন্য (প্রথম বার) এবং চূড়ান্ত এমবিবিএস পরীক্ষার আগে (আরও একবার) এক মাসের জন্য সকল ছাত্র- ছাত্রীকে বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ।

Share





Related News

Comments are Closed