বড়লেখায় স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ১০দিন পর স্কুল ছাত্র আব্দুল্লাহ হাসানের (১৩) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুহাম্মদনগর বাজার সংলগ্ন একটি টিলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিজ এলাকা থেকে সে নিখোঁজ হয়।
আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। হাসান সিলেটের দক্ষিন সুরমা মনির আহমদ একাডেমীর ৯ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে স্থায়ী লোকজন বনের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বড়লখা থানা পুলিশ হাসানের গলাকাটা গলিত লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More



Comments are Closed