জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচন সোমবার
আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন ২৯ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের মোট ২৭ জন নারী সদস্য ভোট প্রদান করবেন। তাদের মধ্যে ৩টি আসনে উপজেলা পরিষদের নারী সদস্য পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এতে ১ জন ভোটার মোট ৩টি ভোট প্রদান করতে পারবেন। প্রতিটি আসনে ১টি করে ৩টি আসনের পছন্দের প্রার্থীকে ভোট দেয়া যাবে।
নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন- ১নং আসন থেকে জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর মিনা রাণী পাল (হরিণ) ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য শান্তনা ইসলাম লাকি (মোরগ)। ২নং আসন থেকে পাটলি ইউনিয়নের নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম তানিয়া (রূপচাঁদা) ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য জয়গুন নেছা (হরিণ)। ৩নং আসন থেকে রাণীগঞ্জ ইউনিয়নের নারী ইউপি সদস্য রোকসানা বেগম (টেবিল) আশারকান্দি ইউনিয়নের নারী ইউপি সদস্য সেলিনা বেগম (মোরগ) ও পাইলগাঁও ইউনিয়নের নারী ইউপি সদস্য সালেহা বেগম (হরিণ)।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে তারা নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে মরিয়া হয়ে উঠেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, ২৯ জানুয়ারি সোমবার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed