রাগ নিবারণে পার্ক হচ্ছে ঢাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: নাগরিকদের রাগ নিবারণে রাজধানীতে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ একটি পার্ক। ওসমানী উদ্যানে গতকাল শনিবার এই পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
নির্মাণকাজ উদ্বোধনকারে মেয়র বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান অভিমান, গোস্বা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোস্বা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোশ্বা নিবারণী পার্ক।’
আগামী ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণ কাজ শেষ হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘এই পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য পৃথক জোন, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।’পুরো পার্কটির চারদিক উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান।
জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় ওসমানী উদ্যানে ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে।
পার্কের নির্মাণকাজ উদ্বোধন শেষে মেয়র বঙ্গবাজার মোড়ে অত্যাধুনিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। ডিএসসিসি এলাকায় চার কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭১টি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। শনিবার চারটির উদ্বোধন করা হয়।
এছাড়া চলতি বছরে ৭১টি অত্যাধুনিক টয়লেট, ১৯টি পার্কিং ও ১২টি খেলার মাঠ নির্মাণ কাজ হাতে নিয়েছে ডিএসসিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি আরিফ আযম ও কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন উপস্থিত ছিলেন।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed