Main Menu

আল ফালাহ ইসলামী জনকল্যাণ পরিষদ’র ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে আল ফালহ ইসলামী জনকল্যাণ পরিষদ’র উদ্যোগে আয়োজিত ২য় ফ্রি খৎনা ক্যাম্প ২৬ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়’র মিলনায়তনে অনুস্টিত হয়েছে।
আল ফালাহ’র ফ্রি খৎনা ক্যাম্প ২০১৮ এর তত্বাবধায়ক সুহেল আহমদের তত্বাবধানে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জন ডাঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ৩৫জন শিশুর খৎনা সম্পন্ন করেন।
ফ্রি খৎনা ক্যাম্পেইনে অংশ গ্রহনকারী প্রত্যেক শিশুকে একটি লুঙ্গি, গেঞ্জি, এক সপ্তাহের মেডিসিন ও সকালের নাস্তা প্রদান করা হয়।
ফ্রি খৎনা ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে আল ফালাহ’র সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক বলেন, আজ আল ফালাহ’র এক ঝাঁক কঠোর প্ররিশ্রমী সদস্যদের প্রচেষ্টার কারনে দ্বিতীয় বারের মতো আবারও এই ধরনের সমাজসেবা মূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। আমাদের বার্ষিক পরিকল্পনা সমূহের অন্যতম একটি অংশ হল এই ফ্রি খৎনা। আল্লাহ যদি সহায় হন তাহলে আমাদের এই কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজকের এই ফ্রি খৎনা ক্যাম্পেইন বাস্তবায়নে বিশেষভাবে সহযোগিতা করেছেন যুক্তরাজ্য লুঠন প্রবাসী জয়নাল আহমদ ও লন্ডন প্রবাসী হাওয়ারুন নেছা, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমাদের আল ফালাহ’র প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী বদরুল আলম, ফখরুল ইসলাম বজলু, প্রবাসী সদস্য ফরীদ উদ্দীন, খালেদ আহমদ, শরীফুল ইসলাম রুমন ও ফার্মেসী ব্যবসায়ী শরীফ উদ্দীন সুমন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ।
আল ফালাহ’র সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমিনুর রহমান, অর্থ সেল প্রধান দিলাল আহমদ, সহ-সাধারন সম্পাদক জুয়েল আহমদ, প্রবাসী সদস্য শেখ ফরহাদ আহমদ, প্রবাসী সদস্য সেবুল আহমদ, সিনিয়র সদস্য সেলিম আহমদ, জামিল আহমদ, রাসেল আহমদ, সাঈদ আহমদ, এমরান আহমদ, ফ্রি খৎনা ক্যাম্প ২০১৮ এর সহ-তত্বাবধায়ক হুসাইন আহমদ ও সফিকুল আহমদ, আল ফালাহ’র প্রচার প্রকাশনা বিভাগীয় সহকারী জুয়েল আহমদ, জুনেদ আহমদ, মুহিবুর রহমান দুলাল, জাহান আহমদ, এমরান আহমদ, শেখ ওলিদ আহমদ, শেখ মনশাদ আহমদ, শেখ সাজ্জাদ আহমদ, আছকির আলী, জুনেদ আহমদ, ব্যবসায়ী আনোয়ার হুসেন, শানুর আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed