ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন জবি ছাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মোসাম্মৎ রুবিনা আক্তার (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী দুই পা হারিয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুবিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তিনি পুরান ঢাকার সদরঘাটে একটি মেসে থাকতেন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জের শান্তিনগর গ্রামে। তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
রেলওয়ে থানা পুলিশের কনস্টেবল ইউনুছ আলী পরিবর্তন ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে কমলাপুর স্টেশনের ৬নং প্লাটফর্ম থেকে রেললাইন ধরে ৫নং প্লাটফর্মে যাচ্ছিলেন রুবিনা। এ সময় একটি ট্রেনের ইঞ্জিন বদল করা হচ্ছিল। ওই ইঞ্জিনের নিচে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হয়।
এদিকে, বিকেলে রুবিনাকে দেখতে আসেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। তিনি রুবিনার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed