Main Menu

এমপি নাসিমা ফেরদৌসীর গাড়িতে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত গাড়িতে আগুন লেগেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

রোববার দুপুরে রাজধানীর হাইকোর্টের সামনের কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় ওই গাড়িতে আগুন লাগে। পরে ফুলবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভান।

সাংসদের ওই ব্যক্তিগত গাড়িতে ছিলেন তার ছেলে মাহমুদুল হাসান সুমন।

কীভাবে আগুন লাগল জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ির সামনের দিকে হাঠৎ আগুন দেখে আমরা দ্রুত নেমে যাই। পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে’।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আহসান বলেন, ‘যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে গাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

Share





Related News

Comments are Closed