সিলেটে ভাতিজা হত্যার ঘটনায় চাচি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলায় দেড় মাসের শিশু হত্যা মামলার প্রধান আসামি সুমনা বেগমকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত সুমনা বেগম কানাইঘাট বড় চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী ও নিহত শিশুর চাচি।
রোববার (২৮ জানুয়ারি) নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহম্মেদকে বিষ খাইয়ে হত্যা করা হয়। নিহত শিশুর মা সুমী বেগমের অভিযোগ, তার জা সুমনা বেগম কীটনাশক খাইয়ে তার শিশুকে হত্যা করেছেন।
মুমূর্ষু অবস্থায় শিশু নাদিমকে তার মা ও স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অত্মগোপনে ছিলেন সুমনা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed