Main Menu

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেটে আ.লীগের আনন্দ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপরে মিছিলটি সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ’র সভাপতিত্বে ও বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব ও তাহমিদ আহমদ নাদেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ সৃষ্টির পূর্ব থেকে দেশের প্রতিটি স্বার্থ রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করে আসছে। আর স্বাধীনতা বিরোধীরা দেশের প্রতিটি রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত রয়েছে। এই রাষ্ট্র বিরোধীদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
এছাড়াও পথ সভায় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, বিশ্বনাথ আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মীল আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ফিরোজ মিয়া, সমর কুমার দাস, সাজুল আহমদ, জেলা যুবলীগ নেতা মোবাশ্বীর আলী, আফতার হোসেন, রেজাউল ইসলাম রেজা, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর, তোফায়েল আহমদ, এম এ কাইয়ুম, শেখ আবুল হাসনাত বুলবুল, জাহেদ কবির চৌধুরী, শহীদ চৌধুরী, আলমগীর কবির, বাবলু আহমদ, ফরহাদ আহমদ জীবন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সিতার মিয়া, তুহিন মনসৃর, শাহ আলম খোকন, রুহেল আহমদ, শামীম আহমদ, দেলোয়ার হোসেন দিলাল, আবু তাহের, ফরহাদ চৌধুরী, আবুল আহমদ, মনিরুল হক পিনু, রাশেদ ইকবাল চৌধুরী, এম মোজাবক্ষীর আলী, হোসেন আহমদ খোকা, ফখরুল ইসলাম, দেলোয়ার আহমদ,পার্থ সারতিদাস দাস পাপ্পু, সারওয়া আহমদ, তানজিল আহমদ, সাইফুর রহমান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাইফুর রহমান সাইফুর,তায়েফ আহমদ, আবির আহমদ,জাফর আহমদ,সেবুল আহমদ, মিজান আহমদ, কবির আহমদ, সামাদুল ইসলাম অপু, জাফর দেওয়ান, জুবেল আহমদ, রেজা আহমদ বক্তব্য রাখেন।

Share





Related News

Comments are Closed