২৭ দিন ধরে নিখোঁজ প্রবাসি আব্দুল কাদির
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে ছুটিতে আসলেও গত ২৭দিন ধরে নিখোঁজ রয়েছেন আবুধাবি বিমানবন্দরে ইত্তেহাদ এয়ার ওয়েজের কার্গো শাখার কর্মী আব্দুল কাদির। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দেরগুল গ্রামের মো. মাতাব উদ্দিনের ছেলে।
গত ১ জানুয়ারী ঢাকায় হযরত শাহজালাল বিমান বন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করেও আজ পর্যন্ত তিনি বাড়ি ফিরেননি। এ কারণে উদ্বিঘ্ন তার পরিবারের সদস্যরা। প্রতি বছরের ন্যায় এবারও তিনি বাৎসরিক ছুটিতে বাড়ি ফিরছিলেন। প্রবাসি মো.আব্দুল কাদির ব্যক্তিগত জীবনে বিবাহীত। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
তার বৃদ্ধ মা-বাবা পুত্রের নিখোঁজ খবর শোনে অত্যন্ত কাতর ও শয্যাশায়ী। তারা মো. আব্দুল কাদিরের সন্ধানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ সকল মানবিক বোধ সম্পন্ন ব্যক্তির সদয় দৃষ্টি প্রত্যাশা করেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed