মৌলভীবাজারে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুরের অর্জুনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কল্পনা বেগম (৩০) ও তার শিশু সন্তান মাহফুজুর রহমান (৫)। নিহত কল্পনা বেগম উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দরপুর গ্রামের বাসিন্দা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, দ্রুতগামী ট্রাক্টর ও অটোরিকশাটি সড়কে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে সিএনজিতে থাকা কল্পনা বেগম ও তার ছেলে মাহফুজ গুরুতর আহত হয়।
দুজনকে নিকটস্থ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed