Main Menu

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের বিদ্রোহী একাংশের কমিটি ঘোষনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে সংগঠনের নীতি বহির্ভূত কমিটি ঘোষনার প্রতিবাদে বিদ্রোহী একাংশ আবারও কমিটি ঘোষনা করেছে। গত মঙ্গলবার (২৩ জানুয়ারী) পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি, মাসুদ আহমদ ফারুক কে সাধারন সম্পাদক ও আতিকুর রহমান আতিককে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করে বিদ্রোহীরা।

দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আহবায়ক ও কর্তা ব্যাক্তিদের সাথে আলাপ করে জানা যায়, সর্বসম্মতিক্রমে পরিষদের সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে এ কমিটি ঘোষনা করা হয়।
তারা আরো জানান, এসময় কমিটি গঠন উপলক্ষে সভায় স্থায়ী পরিষদ, সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২২ জানুয়ারী) ল্যাংথুরাই চায়নিজ রেষ্টুরেন্টে সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের ২০১৮-২০১৯ সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। একদিন না যেতেই আবারও ২০১৮-২০১৯ সেশনের নতুন কার্যকরী পরিষদ গঠন করে বিদ্রোহী সদস্যরা।

Share





Related News

Comments are Closed