সিলেটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আহত ফারহান সাদিক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে ফারহান ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সদরুল আলম বন্দর বাজারের একটি চায়ের দোকানে চা খেতে যান। এসময় আগে থেকেই তাদের পিছু নেওয়া কয়েকজন হঠাৎ করে ফারহানের উপর হামলা চালায়। এতে ফারহানের মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। তিনি বর্তমানে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed