Main Menu

রাঙ্গামাটিতে ধর্ষণের ঘটনায় শাবিতে বিক্ষোভ মিছিল

শাবি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে এক মারমা কিশোরীকে ধর্ষণ ও তার বোনকে যৌন হয়রানির ঘটনার প্রতিাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস, সাস্ট’ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শোভন চাকমার সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি পরেশ চাকমা, সৌরভ সংলাপ চাকমা, প্রমেশ্বর খুরাইজম, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি তুহিন ত্রিপুরা প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নিরাপত্তা রক্ষার অজুহাতে মারমা কিশোরীকে ধর্ষণ ও তার বোনকে যৌন হয়রানি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed