সিলেটে সেনা সদস্যের ওপর হামলাকারী ৬ ছাত্রলীগ কর্মীর কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মীরের ময়দানে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ ছাত্রলীগ কর্মীকে কারাদন্ডসহ জরিমানা করেছেন আদালত। মামলা থেকে দুই আসামীকে অব্যাহতিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের চীফ মেট্টোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো দ্রত বিচার আইনে করা এ মামলার রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি এডভোকেট মাহফুজুর রহমান জানান, মামলায় ছাত্রলীগ কর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজি মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভকে ৪ বছর করে কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাদন্ড দেন আদালত।
রায়ে বেকসুর খালাস পেয়েছেন সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেল।
গত বছরের ৬ এপ্রিল রাতে নগরীর কেওয়াপাড়ার বাসা থেকে বের হন মেজর আজিজ। এ সময় ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী মেজর আজিজকে তার গাড়ি সড়কের পাশে সরাতে নির্দেশ দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা মেজর আজিজের উপর হামলা চালায়।
হামলাকারীরা ওই সেনা কর্মকর্তার ডান কানের নিচে ছুরিকাঘাত এবং তার গাড়ি ভাঙচুর করে। পরে আহত মেজর আজিজ বাদী হয়ে আট ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed