অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে একযোগে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর সাত দিন আগে থেকে সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে মন্ত্রী বলেন, জড়িতদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। যখনই কোনো প্রশ্ন ফাঁস হবে, আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে ওই পরীক্ষা বাতিল ঘোষণা করব।
গত বছরের ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সারা দেশে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। দুটি কারণে সরকার সারা দেশে একই প্রশ্নের এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। তা হচ্ছে- ফলাফলে তারতম্য নিরসন এবং উচ্চশিক্ষায় ভর্তিচ্ছুদের সমসুযোগ সৃষ্টি।
এর আগে প্রশ্ন ফাঁস রোধে ২০১৫ সাল থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষা বোর্ডভিত্তিক আলাদা প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছিল।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed