নিখোঁজের এক সপ্তাহেও খোঁজ মেলেনি কলেজ ছাত্রের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানের বাসিন্দা শ্রীমঙ্গল সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র সুমন গমেজ (২৫)কে এক সপ্তাহে খোঁজে পাওয়া যায়নি। সে লেখাপড়ার পাশাপাশি শ্রীমঙ্গল কো-অপারেটিভ সোসাইটির ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিল।
গত ১৭ জানুয়ারি বিকাল ৪টায় হবিগঞ্জের তেলিয়াপাড়ার উদ্দ্যেশে শ্রীমঙ্গল খ্রীষ্টিয়ান মিশন সংলগ্ন ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় গত ১৯ জানুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয় (ডায়েরী নং ১১৬৭)।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙ্গের চেক শার্ট, কালো পেন্ট, কালোর মধ্যে জেকেট এবং তার গায়ের রঙ শ্যামলা। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা রনি সরকার-০১৭১২৬০০৩৬৬, প্রবীন গমেজ- ০১৭৬৬৫৭১৭৬৪ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed