জকিগঞ্জের গ্যাস উদগীরণস্থলে প্রশাসনের লাল পতাকা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলার খিলগ্রামে টিউবওয়েল স্থাপনকালে গ্যাস উদগীরণের স্থানটিতে মঙ্গলবার লাল পতাকা টেনে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এলাকাটিও কর্ডন করে রাখা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের।
গত সোমবার খিলগ্রামের ৪০ ঘর এলাকার পটল মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের সময় পাইপ ১৪০ ফুট গভীরে যাওয়ার পর বিকট শব্দ হয়। সেই সাথে প্রবল বেগে গ্যাস উদগীরণ শুরু হয়। লোকজন গ্যাসের উদগীরণ বন্ধ করতে বালুর বস্তা ও ইটের টুকরা ফেলে পাইপের ছিদ্র বন্ধ করার চেষ্টা করেন।
জকিগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুল করিম জানান, গ্যাস উদগীরণের বিষয়টি নিয়ে তিনি এরই মধ্যে বাপেক্স এবং বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। প্রাথমিকভাবে তারা এটাকে শ্যালো ডিপ (পকেট গ্যাস) হিসেবে চিহ্নিত করেছেন। সাধারণত এ ধরণের গ্যাসের রিজার্ভ ৫/৬ দিন পর ফুরিয়ে যায়। তিনি জানান, ওই বাড়ি সংলগ্ন এলাকার লোকজনকে কিছুদিন অন্যত্র রান্না-বান্না করতে বলা হয়েছে। পর্যবেক্ষণের ৪/৫ দিন পর প্রয়োজনে বিশেষজ্ঞরা এলাকাটি পরিদর্শনে আসবেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed