গণ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র পুনর্মিলনী ২৩ ফেব্রুয়ারি
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার ভিসির সভাকক্ষে বিশেষ সভায় পুনর্মিলনী নিবন্ধনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. লায়লা পারভিন বানু (চলতি দায়িত্ব)। উদ্বোধন প্রক্রিয়া শুরু হয় যারা এ ক্যাম্পাস থেকে পাশ করেছেন এবং এখন ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা হিসাবে নিযুক্ত আছেন তাদের দিয়েই।
পুনর্মিলনী অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সভাকক্ষে রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু, সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানকে সফল করতে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এইদিন সাংগঠনিক অধিবেশনে বিভাগ ভিওিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন এবং কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে। বিকেলে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মরণিকা। এতে সাবেক শিক্ষার্থীদের সকলের ছবি অন্তর্ভুক্ত থাকবে। স্মৃতির পাতায় থাকবে সকল শিক্ষার্থীরা।
আজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে নিবন্ধন ফি দিতে হবে ১০০০ টাকা। এবার স্ত্রী-সন্তানরা অংশগ্রহণ করতে পারছন না। নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি। এবং ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ১২০০ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। তবে কেউ যদি রাত্রি যাপন করতে চায় তাকে অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এম বি বি এসসহ ১৩ টি বিভাগের প্রায় ৩ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এ পুনর্মিলনীতে অংশ নেবে বলে আশা করছি।
সার্বিক যোগাযোগ করতে হবে ০১৬২৫০২১৩০০, ০১৭২৭৬৮৪৮৮০, ০১৭১১০২১৬১৭ এছাড়া নিবন্ধন সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট www.gonouniversity.edu.bd তে পাওয়া যাবে।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed