জগন্নাথপুরে নারী সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে আগামি ২৯ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন ৭ জন প্রার্থী।
২৩ জানুয়ারি মঙ্গলবার সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ১নং আসন থেকে জগন্নাথপুর পৌরসভার নারী কাউন্সিলর মিনা রাণী পাল (হরিণ) ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য শান্তনা ইসলাম লাকি (মোরগ)। ২নং আসন থেকে পাটলি ইউনিয়নের নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম তানিয়া (রূপচাঁদা) ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য জয়গুন নেছা (হরিণ)। ৩নং আসন থেকে রাণীগঞ্জ ইউনিয়নের নারী ইউপি সদস্য রোকসানা বেগম (টেবিল) আশারকান্দি ইউনিয়নের নারী ইউপি সদস্য সেলিনা বেগম (মোরগ) ও পাইলগাঁও ইউনিয়নের নারী ইউপি সদস্য সালেহা বেগম পেয়েছেন (হরিণ)।
এদিকে-প্রতীক পাওয়ার পর প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সেই সাথে তারা নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা শুরু করে দিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, আগামি ২৯ জানুয়ারি নির্বাচন সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed