বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে ডিবি পুলিশ।
তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এজন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed