রাজধানীতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর সবুজবাগের আহমদনগর এলাকার একটি টিনশেড ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- মা শান্তনা বেগম (২৭) ও মেয়ে মাহফুজা (৭)।
জানা গেছে, শান্তনা বেগমের স্বামী মামুন ডিশ সংযোগের কাজ করেন। তিনদিন আগে তিনি শালিকে (শান্তনা বেগমের বোন) নিয়ে পালিয়ে যান। তারা একই বাসায় থাকতেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed